1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পরিচ্ছন্ন ও শব্দ দূষণ মুক্ত কর্মক্ষেত্র তৈরীর জন্য উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে ২৯ জুলাই ২০২৬ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ ইব্রাহীম বলেন শুধু ছবিতে সীমাবদ্ধ থাকলে হবে না বাড়ির আঙ্গিনা, অফিস ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের যার যার স্থান থেকে পরিচ্ছন্ন ও শব্দ দুষণ মুক্ত কর্মক্ষেত্র তৈরীর জন্য কাজ করা দায়িত্ব ও কর্তব্য। উপজেলা জাতীয় মহিলা সংস্কার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম’র সভাপতিত্বে অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সদস্য ও মানবাধিকার কর্মি আবদুছ ছালেক মামুন, পলাশ তালুকদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র,অফিস সহকারী ভবরঞ্জন হালদার প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews