1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে কর্মচারী নির্যাতনের অভিযোগে থানায় জিডি, দোকান মালিক গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

গৌরনদীতে কর্মচারী নির্যাতনের অভিযোগে থানায় জিডি, দোকান মালিক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ডের নুর টেলিকম মোবাইল ফোনের দোকানের মালিকের বিরুদ্ধে কর্মচারীদের সারারাত আটকে রেখে (নির্যাতন)হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের পূর্বের স্টাফদের হিসাব-নিকাশে গরমিল নিয়ে বিরোধের জেরে বর্তমান কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। মিথ্যা সাক্ষী না দেওয়াকে কেন্দ্র করে তাদের দোকানে আটকে রেখে সারারাত মারধর করা হচ্ছে,বিষয়টি মুঠোফোনে ভুক্তভোগী ছাব্বির হোসেনের মা জানতে পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশকে খবর দিলে ভোররাতে মডেল থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাঃ সমিরন হাওলাদার প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মোঃ নুর আলম সরদার (৫০) (পিতা: আব্দুল কাদের সরদার, গ্রাম: ফুলেশ্রী, ডাকঘর: গৈলা, থানা: আগৈলঝাড়া) এবং মোঃ ছাব্বির হোসেন(২৪)(পিতা: মোঃ লালমিয়া বয়াতী, গ্রাম: হস্তিসন্ড, ডাকঘর: হস্তিসন্ড, থানা: উজিরপুর)। তারা অভিযোগ করেন, অভিযুক্ত মোঃ সুজন সরদার (পিতা: হানিফ সরদার, ও তার স্ত্রী মদিনা বেগম (২৫) গ্রাম: ফুলেশ্রী তাদের-কে মারধর করেন এবং সুজন সরদার এর স্ত্রী মদিনা বেগম ধারালো বটি দিয়ে আঘাত করে । এ বিষয়ে গৌরনদী মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নূর হোসেন-কে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ জানায়, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews