1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

গৌরনদীতে গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত মাদকসহ গৌরনদী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। দেশ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতেও যৌথ ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews