1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে গাছে ঝুলছিল বৃদ্ধের লাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে গাছে ঝুলছিল বৃদ্ধের লাশ

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে আম গাছে ঝুলন্ত অবস্থায় জামাল সিকদার (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোবর্দ্ধন গ্রামের মৃত অজেদ সিকদারের ছেলে। স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সাথে কলহ চলছিলো জামাল সিকদারের। সেই কলহের জেরধরে রোববার দিবাগত গভীর রাতে পরিবারের সবার অজান্তে ঘরের পাশের আম গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জামাল। সোমবার বিকেলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ জামাল সিকদার। সে বিভিন্ন সময় পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যেত। রোববার রাতে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জামাল। তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews