1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ও বার্থী ইউনিয়নে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় খাঞ্জাপুর ও বার্থী ইউনিয়নের ১০টি হাইস্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। সকাল সাড়ে ১০টায় খাঞ্জাপুর ইউনিয়নের ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেদাকুল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এ আলোচনায় অংশ নেন মেদাকুল হাইস্কুলের প্রধান শিক্ষক কৃঞ্চ কান্ত ঘরামী, পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, ইল্লা দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মোঃ ফজলুল হক সরদার, মোঃ লুৎফর রহমান মোল্লা, মোঃ আক্কেল আলী সরদার, মোঃ নাসির উদ্দিন, ছাত্র প্রতিনিধি, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেরাজ হোসেন, শিক্ষার্থী রিয়াদ হোসেন মোঃ রনি প্রমূখ। বক্তারা সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দুপুর সাড়ে ১২টায় বার্থী ইউনিয়নের ৪টি হাইস্কুল ও দাখিল মাদ্রসার শিক্ষার্থী নিয়ে কর্মশালা বার্থী হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন বার্থী হাইস্কুলের প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আহম্মেদ, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম, মানিক, বাউরগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক রেবেকা খানম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক এস, এম, মোশারফ হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান, মনিরুজ্জামান মনির, ছাত্র প্রতিনিধি, ফকরুল আবেদীন তানভীর, গোৃলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম, শিক্ষার্থী মোঃ রনি ও সায়মা আক্তার প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews