
গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর হাইস্কুল রোড সংলগ্ন আলহাজ্ব মামুন শিকদারের বাড়ির দ্বিতীয় তলায় দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিঞা। এ সময় টরকী বন্দরের আদর্শ জামে মসজিদের পেশ ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।