1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পবিত্র ঈদুল আজহা কবে, আমিরাতে ঈদের ৬ দিনের ছুটি অনুমোদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা কবে, আমিরাতে ঈদের ৬ দিনের ছুটি অনুমোদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা।

আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেওয়া মুসল্লিরা।

সে হিসাবে, আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। আর এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

সম্ভাব্য এ তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন—শনি ও রোববার। সে হিসাবে, আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন। পবিত্র হজের দিন (২৬ মে) দেশটিতে ছুটি থাকবে। সেই সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে।

অর্থাৎ সব মিলিয়ে এবারের ঈদুল আজহা ঘিরে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির বাসিন্দারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews