1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে দৃষ্টিনন্দন শিশু পার্কের উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

গৌরনদীতে দৃষ্টিনন্দন শিশু পার্কের উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধণ করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের ডাক বাংলোর সামনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শিশুদের নিয়ে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের উন্মুক্ত শিশু পার্কের উদ্বোধণ করেছেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের পরিকল্পনায় পৌরসভার অর্থায়নে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপনের মাধ্যমে শিশু পার্কটি দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনী দিনেই শত শত শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা ছুটে আসেন গৌরনদী শিশু পার্কে। দীর্ঘদিন থেকে উন্মুক্ত বিনোদন বঞ্চিত গৌরনদীবাসীর স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ দেখে আবিভূর্ত হয়েছেন শিশু পার্ক নির্মানের প্রধান উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ও তার সহধর্মীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার। ওইদিন বিকেলে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে গৌরনদীর বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার ও গৌরনদী সরকারি মডেল প্রাথমকি বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews