
গৌরনদী প্রতিনিধি // শিক্ষা জাতির মেরুদন্ড, আর শিক্ষক হচ্ছেন সেই মেরুদন্ডের কারিগর” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রয়াত শিক্ষকদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। পৌরসভার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদরাসার আয়োজনে সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী জমকালো সম্মাননা প্রদান অনুষ্ঠান মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ এসএম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, মাদরাসা গভনিং বডির সভাপতি মো. শাহ আলম কবিরাজ, বার্থী ডিগ্রী কলেজ গভনিং বডির সদস্য এসএম জানে আলম, সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম সিকদার, অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুস ছালাম প্রমুখ। শেষে প্রয়াত শিক্ষক মরহুম মাওলানা মিজানুর রহমান, মরহুম মাওলানা হোসাইন মো. ফারুক, আব্দুল আলী চাপরাশি ও নুর মোহাম্মদ শরীফের পরিবারদের এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. খালেক হাওলাদার, আব্দুস ছালামকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।