1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ৪ দিনব্যাপী পৌর সেবা মেলার উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে ৪ দিনব্যাপী পৌর সেবা মেলার উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে ১৫ শতাংশ ডিসকাউন্টে বকেয়া থাকা পৌর কর ও পানির বিল আদায়ের লক্ষ্যে বরিশাল জেলার প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার আয়োজনে চার দিনব্যাপী ‘পৌর সেবা মেলা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে পৌরসভা মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। সভার প্রধান অতিথির বক্তব্যে আবু আবদুল্লাহ খান বলেছেন, মেলার এ চারদিনেও যারা বকেয়া কর ও পানির বিল দিতে বিলম্ব করবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেলার দুইটি স্টলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিগত পৌর মেয়রের সময়ে প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভায় কর ও পানির বিল মিলিয়ে প্রায় কোটি টাকার ওপরে বকেয়া রয়েছে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা হাসপাতালের চিকিৎসক মো. টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, সাংবাদিক কাজী আল-আমিন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews