1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীর নলচিরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীর নলচিরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

পঙ্কজ কুন্ডু গৌরনদী প্রতিনিধি // জাতীয় সমবায় পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান নলচিরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩৩ তম বার্ষিকী সাধারণ সভা প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে ২৪ শে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় নলচিরা বাজার সংলগ্ন প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় অনুষ্ঠিত হয়েছে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শনীর মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হয়। অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী,উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হালিম, উপজেলা যুবলীগের সভাপতি, বিআরডিবি চেয়ারম্যান আনিচুর রহমান,উপজেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহিদা ইসলাম, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মান্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ,নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল কুমার করাতী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ মিয়া মুকুল সহ অন্যান্যরা। শেষে সভাপতির সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে আয়োজিত সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews