1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর, শুভেচ্ছা ও মতবিনিময় সভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর, শুভেচ্ছা ও মতবিনিময় সভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ‎বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, ‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন গতকাল গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন। গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং গৌরনদীর সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়। ‎‎সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।‎ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সাংবাদিকরা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সাহসিকতা ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি গৌরনদীর উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, সদস্য খায়রুল ইসলাম, সোলায়মান তুহিন, মো. শামীম মীর, এম. আলম, হানিফ সরদার, শেখ রুপা, মো. তানবিরুল ইসলাম সোহেল, নাঈমুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ‎প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গৌরনদী প্রেসক্লাব সবসময়ই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। তারা গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন। ‎শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। ‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews