1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

 

গৌরনদী প্রতিনিধি

বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনের

লক্ষ‍্যে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য প্রক্রিয়া গঠণ করা হয়েছে।

 

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের উদ্যোগে কয়েকদফা বৈঠক শেষে রবিবার রাতে গৌরনদীর পাঁচটি সাংবাদিক সংগঠণকে বিলুপ্ত ঘোষণা করে নতুন করে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনের জন্য আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।

 

বৈঠক সূত্রে জানা গেছে, পূর্বের গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, দুইটি রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনে ৩১ সদস্য বিশিষ্ট ঐক্য প্রক্রিয়ার কমিটিতে আগামী নয় মাসের জন্য তিনজনকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

সূত্রে আরও জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার সমন্ময় মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম তিন মাস, খোন্দকার মনিরুজ্জামান মনির পরবর্তী তিন মাস এবং সর্বশেষ জহুরুল ইসলাম জহির তিন মাস আহবায়কের দায়িত্ব পালন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সূত্রে আরও জানা গেছে, তিনজন প্যানেল আহবায়ক হিসেবে নয় মাস দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে ⁠গঠণতন্ত্র পুর্ণগঠন করা, অতীতের সব নেতিবাচক আলোচনা বাদ রাখতে কঠোরতা চর্চা করা, ⁠অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, ⁠সাধারণ সভার আহবান, ⁠নিবন্ধন প্রক্রিয়া চুড়ান্তকরন করে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠণ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

 

পাশাপাশি একই বৈঠকে উল্লেখিত তিনজনকে কো-আহবায়ক ও খোন্দকার কাওছার হোসেনকে সদস্য সচিব করে গঠণতন্ত্র উপ-কমিটি গঠণ করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, মো. আসাদুজ্জামান রিপন, আলহাজ মো. জামাল উদ্দিন ও খোকন আহম্মেদ হীরা।

 

উল্লেখ্য, সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রতিটি কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews