1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বড় ভাই ইসমাইল (২৫) ও ছোট ভাই সোহেল। বিষয়টি নিশ্চিত করে নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাও এলাকায় এক ভাড়াটিয়ার বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলি, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা ও মুন্নী দগ্ধ হয়। মঙ্গলবার সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বাকিদের অবস্থাও সংকটাপন্ন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল ও সোহেল নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews