1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘুমন্ত ছোট ভাইকে হত্যাচেষ্টা, বড় ভাই গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঘুমন্ত ছোট ভাইকে হত্যাচেষ্টা, বড় ভাই গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘুমন্ত অবস্থায় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার মামলায় বড় ভাই হাসান আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মেহেরপুরের পিরোজপুর গ্রামের ফুলবাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তার ছোট ভাই হোসেন আলী (২৩) পেশায় ফার্নিচারের রংমিস্ত্রি।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তারিনীপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন হোসেন আলী। এ সময় শয়নকক্ষের দেয়ালের ইটের ফাঁকা স্থান দিয়ে ধারালো হাসুয়া ঢুকিয়ে তার গলায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় হোসেন আলীর বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন।
পরে মামলাটির গভীর তদন্ত শেষে মঙ্গলবার রাতে মেহেরপুরের পিরোজপুর গ্রামের ফুলবাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, পূর্বশত্রুতার জেরে ছোট ভাই হোসেন আলীকে গলা কেটে হত্যাচেষ্টা করেন হাসান। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews