1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন

  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ কনস্টেবল ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবলের নাম এমরান মিয়া (২৫)। তিনি বাগেরহাটে কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

 

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে তিনি আত্রাইয়ে আসছিলেন। সকালে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় গতি কমালে তিনি চলন্ত অবস্থায় নামার চেষ্টা করেন। এ সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠানো হয়েছে।
 
আত্রাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল আলম জানান, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে দ্রুত ঐ পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews