1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলন্ত বাইকে প্রেমিক-প্রেমিকার রোমান্স ভাইরাল, খুঁজছে পু্লিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

চলন্ত বাইকে প্রেমিক-প্রেমিকার রোমান্স ভাইরাল, খুঁজছে পু্লিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // প্রকাশ্যে রাস্তায় বাইক স্টান্ট- পথচারীদের জন্য যেমন বিপজ্জনক ঠিক তেমনি অন্যান্য চালকের জন্যও। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাস্তায় যুগলদের দ্রুত গতিতে বাইক চালানোর হার অনেক বেড়েছে। তবে নয়াদিল্লির রাস্তায় এবার এক যুগলকে চলন্ত বাইকে রোমান্স করতে দেখা গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, গত ১৬ জুলাই দিল্লির মঙ্গোলপুরিতে আউটার রিং রোড ফ্লাইওভার ঘটেছে এ ঘটনা।

ভিডিওতে দেখা যায়, চালকের আসনে এক যুবক। তার সামনে জ্বালানি ট্যাংকে যুবকের দিকে মুখ করে বসে আছেন এক তরুণী। ওই তরুণী যুবককে জড়িয়ে ধরে আছেন। পুরো এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকে এর কড়া সমালোচনা করেছেন। দায়িত্বহীনভাবে এভাবে বাইক চালানোয় দুর্ঘটনা ঘটার ঝুঁকি আছে বলে অনেকে মন্তব্য করেছেন।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর দিল্লি ট্র্যাফিক পুলিশ লিখেছে, ধন্যবাদ, দিল্লি ট্র্যাফিক পুলিশ অ্যাপে এমন ঘটনা রিপোর্ট করার জন্য জন্য অনুরোধ করা হচ্ছে।

 

কেউ টুইটারে উল্লেখ করেছেন ওই তরুণী হেলমেট পরেনি, আবার কেউ কেউ দুইজনকে গ্রেপ্তারের কথা বলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews