1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদপুরের ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চাঁদপুরের ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর

  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা চারজন  গ্রেফতার। ‘ইলিশের বাড়ি, চাঁদপুর’ অনলাইনে এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের স্বল্প মূল্যে ইলিশ মাছ দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চারজনকে গ্রেফতার করেছে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সারফারাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), একই উপজেলার পাইকাড়া গ্রামের মৃত রেজাউল শেখের ছেলে লিমন শেখ (২১) এবং একই গ্রামের পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।
 ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয় নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যম ও স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দেবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত একটি চক্র, এমন চক্রের ক্ষপ্পরে প্রতারিত হয়ে এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সুপারের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তথ্য প্রযুক্তির সহায়তায়, নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলা থেকে অনলাইন প্রতারক চক্রের চারজন সদস্যদের গ্রেফতার করে। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। তারা ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয়’ নামক পেইজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। গ্রেফতার আসামিদের নামে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা  হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews