1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাটুকারিতা করলেই মিডিয়া বন্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চাটুকারিতা করলেই মিডিয়া বন্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিজ করছি যদি মিডিয়ায় চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না।’

আজ রবিবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়াগুলো বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি।’

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘টকশোতে জ্ঞান-গর্ভ কোনো আলোচনা হয় না। মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরেন। একটা দেশ তখনই ডোবে, যখন মিডিয়া সত্য কথা না বলে।’

তিনি আরও বলেন, ‘সাবেক তথ্যপ্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী৷ এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।’

প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করেন কী! আপনি অমুক। আপনি অমুক জয় করে আসছেন। এগুলো কেমন প্রশ্ন, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews