1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা!

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ভোলার ভোলা সদর উপজেলায় বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ৭ বছর বয়সী ছেলে আবিরও গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম প্রবাসী আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমার স্বামী আল আমিন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করায় তিনি সন্তানকে নিয়ে নির্মাণাধীন নিজ বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয়, আর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে শিশু আবির।

পরদিন সকালে প্রতিবেশীরা কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে নাছিমার মরদেহ ও আহত শিশুকে দেখতে পান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ভোলা সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews