1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ইয়াবাসহ গ্রেফতার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাওন দেওয়ান (৩১) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতে গৌরনদী থানাধীন টরকী বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন ধানের চাতালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাওন দেওয়ান ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল দেওয়ানের ছেলে। অভিযান চলাকালে তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বরিশালের উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, গ্রেফতারকৃত শাওন দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews