1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিতে সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে গণভবন থেকে বের হয়ে সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজহারুল কবির শয়ন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীর হাসান সৈকত।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণে রাজীবুল ইসলাম সভাপতি ও সজল কুণ্ডু সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।

সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি পঞ্চগড়। একই বিভাগ থেকে স্নাতক- স্নাতকোত্তর শেষ করেছেন শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি বরিশাল জেলায়।

 

আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন কেন্দ্রীয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ডাকসুর সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি কুমিল্লা। সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক এবং ডাকসুর সাবেক সদস্য। তার বাড়ি লক্ষীপুর জেলায়।

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৬ ডিসেম্বর। এই সম্মেলন ঘিরে নতুন নেতৃত্বের অপেক্ষায় ছিল ছাত্রলীগ। তবে ছাত্রলীগের সম্মেলনে প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়ে দেন ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা করা হচ্ছে না। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগে শেখ হাসিনা কমিটির চূড়ান্ত অনুমোদন দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews