1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রের সঙ্গে যৌনকর্মের অভিযোগ, ৬ নারী শিক্ষক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

ছাত্রের সঙ্গে যৌনকর্মের অভিযোগ, ৬ নারী শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩১৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ছাত্রের সঙ্গে যৌনকর্ম করার অভিযোগে কয়েক দিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে ছয়জন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ড্যানভিল শহরের ৩৮ বছর বয়সী এলেন শেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি তিনটি অনুষ্ঠানে ১৬ বছর বয়সী দুই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। গত বৃহস্পতিবার তাকে গ্যারার্ড কাউন্টি জেলা আদালতে অভিযুক্ত করা হয়েছে।

উডলন এলিমেন্টারি বিদ্যালয়ে এলেন শেল সহকারী শিক্ষক হিসেবে কাজ করতেন। এর আগে তিনি ল্যাঙ্কাস্টার এলিমেন্টারি স্কুলে নিযুক্ত ছিলেন। ৩৮ বছর বয়সী এলেন শেলকে স্কুল থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যৌন অসদাচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে অন্তত ছয়জন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আরকানসানের হিথার হ্যারির (৩২) বিরুদ্ধে প্রথম ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি কিশোর এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন বলে আরকানসান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ওকলাহোমা থেকে ২৬ বছর বয়সী এমিলি হ্যানকককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধেও ছাত্রের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া লিনক্লোন কাউন্টি থেকে ১৫ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগে আরেক নারী শিক্ষক গ্রেপ্তার হয়েছে।

অভিযোগ, এমা দিলেনি হ্যানকক ওয়েলস্টোন পাবকিল স্কুলে কর্মরত ছিলেন। তিনি স্কুল ভবনেই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। তারা স্ন্যাপচ্যাটে যোগাযোগ করতেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউইয়র্ক পোস্টের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনেসে ক্যাথলিক উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক ক্রিস্টেন গ্যান্টও (৩৬) এমন সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ, কিশোর এক ছাত্রের সঙ্গে তিনি স্কুল ও স্কুলের বাইরে পাঁচবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews