1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছুটির দিনেও অফিস করছেন তারেক রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

ছুটির দিনেও অফিস করছেন তারেক রহমান

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।

এদিকে শনিবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সে সময়ই তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews