1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছেলেকে গ্রেপ্তারের ১০ মিনিট পর বাবাকে হত্যা করলো ইসরাইলি বাহিনী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

ছেলেকে গ্রেপ্তারের ১০ মিনিট পর বাবাকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৬০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // বাড়ির ছাদে থাকা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম জেরুসালেমের একটি শরণার্থী ক্যাম্পে বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী অভিযান চালানোর সময় এ ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

কালানদিয়া শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ৪১ বছর বয়সী সমির আসলামকে বৃহস্পতিবার ভোরে মৃত হিসেবে ঘোষণা করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলছে, সমিরকে বুকে গুলি করা হয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা আলজাজিরা জানিয়েছেন, আট সন্তানের জনক সমির আসলামকে গুলি করা হয় যখন তিনি পরিবারের সদস্যদের নিয়ে ছাদে দাঁড়িয়ে অভিযান দেখছিলেন।

এর আগে তার ১৭ বছর বয়সী ছেলে রামজিকে অন্য একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে ইসরাইলি বাহিনী। ছেলেকে গ্রেপ্তারের ১০ মিনিট পরই বাবাকে গুলি করে হত্যা করা হয়।

ওই ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা জাকারিয়া ফায়ালেহ বলেছেন, ঘটনার সময় বাইরে চিল্লাচিল্লি এবং তাদের এক সন্তান আহত হয়েছে শুনে তারা ঘটনা জানতে বাড়ির ছাদে উঠেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews