1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছেলের হাতে বাবা খুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ছেলের হাতে বাবা খুন

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

শেরপুর প্রতিনিধি // শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৬৫)। তিনি ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। অপরদিকে পুলিশের হাতে আটক অভিযুক্তের নাম সজিব।

স্থানীয়রা জানায় , আবুল কালামের এক ছেলে ঢাকায় চাকরি করে। মানসিক সমস্যা থাকায় আরেক ছেলে সজিব বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে হঠাৎ সজিব তার বাবার ওপর আক্রমণ করে। এবং এতে তার বাবার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews