1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​ কোরবানির বদলে চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পের’! জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল বাকেরগঞ্জ উপজেলা ও পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা-শাহীন তালুকদার  ঈদে নিরাপত্তায় র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার গৌরনদীতে মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আবুল হোসেন মিয়ার উন্নয়ন ও মানবিক রাজনীতির অঙ্গীকার ঈদযাত্রায় নিরাপত্তা চাই ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

রাজধানীর হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের এ বৃহৎ জামাতে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ওয়াজিব নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশে ঈদের খুতবা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দানকে আগেই প্রস্তুত করা হয়। মুসল্লিদের সুবিধার্থে নিরাপত্তা, চিকিৎসাসেবা, পর্যাপ্ত ওজুর ব্যবস্থা এবং নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান রাখা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews