1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জুলাই শহীদ দিবসের বিচার দাবিতে গণঅধিকার পরিষদের পদযাত্রা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জুলাই শহীদ দিবসের বিচার দাবিতে গণঅধিকার পরিষদের পদযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৪১ 0 বার সংবাদি দেখেছে

নীলফামারী প্রতিনিধি // ১৬ই জুলাই ‘জুলাই শহীদ দিবস’-এর ন্যায়বিচারের দাবিতে নীলফামারীতে এক বিশাল পদযাত্রার আয়োজন করে গণঅধিকার পরিষদ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি একে উধার ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন। জলঢাকা উপজেলা ছাত্র অধিকার পরিষদ থেকেও ছিলো গুরুত্বপূর্ণ উপস্থিতি—সভাপতি ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম সাগর এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। উক্ত পদযাত্রা থেকে বক্তারা শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও বিচার দাবি করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews