1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আজ রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই বিতর্কের অবসান হওয়া উচিত। সনদে পরিষ্কার বলা আছে, যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে নিজেদের মেনিফেস্টো অনুযায়ী কাজ করবে। আমরা এই সনদ পুরোপুরি বাস্তবায়ন করব।’

এ সময় সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নির্বাচনে বিশ্বাস করি এবং নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণ করতে চাই।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়।আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে।’

গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদি বিরাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। এত স্বল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শোধরানো সম্ভব নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews