1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ ধরা পড়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভিড় করেন।

জানা যায়, বঙ্গোপসাগরের সোনারচর সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে রহিম মাঝি নামে এক জালের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে আনা হলে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে রহিম মাঝি বলেন, জাল তোলার সময় হঠাৎ করেই বড় একটি মাছ উঠে আসে। পরে বুঝতে পারি এটি বিশাল আকৃতির ভোল মাছ। এমন মাছ খুব একটা ধরা পড়ে না। ভালো দাম পাওয়ায় আমরা খুবই খুশি।

মাছটির ক্রেতা ও আড়তদার মো. মিজানুর রহমান জানান, মাছটির ওজন ২৬ কেজি। আকার বড় এবং মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় এটি কিনেছেন। মাছটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে।

তিনি বলেন, বড় আকারের সামুদ্রিক ভোল মাছের বাজারে সবসময়ই ভালো চাহিদা থাকে।

মৎস্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ভোল মাছ (Croaker বা Drum Fish) Sciaenidae (সিয়েনিডি) পরিবারের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। বঙ্গোপসাগরের মোহনা, উপকূলীয় অগভীর জলরাশি এবং কাদামাটিযুক্ত তলদেশে এ মাছ বেশি বিচরণ করে। বিশেষ করে বর্ষা ও বর্ষা-পরবর্তী মৌসুমে এদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাধারণত এত বড় আকারের ভোল মাছ খুব বেশি ধরা পড়ে না। এ ধরনের মাছের বাজারমূল্যও তুলনামূলক বেশি হয়ে থাকে। এ ছাড়া ভোল মাছ উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ হওয়ায় এর পুষ্টিগুণ অনেক এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews