1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জ্বালানি সংকট: রাঙ্গামাটিতে স্পিডবোট চলাচল বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জ্বালানি সংকট: রাঙ্গামাটিতে স্পিডবোট চলাচল বন্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৩ 0 বার সংবাদি দেখেছে

রাঙ্গামাটিতে জ্বালানি তেলের তীব্র সংকটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে পর্যাপ্ত জ্বালানির অভাবে জেলার অন্যান্য নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধের শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে জ্বালানি তেলের সংকটে রাঙ্গামাটির সাথে লংগদু ও বাঘাইছড়ি রুটের যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। চালকরা জানান, প্রয়োজনীয় অকটেন না পাওয়ায় তারা বোট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

 
অন্যদিকে, ডিজেল সংকটে কাপ্তাই হ্রদেও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, রাঙ্গামাটি জেলায় ১০টি রুটে প্রায় ৩০টি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চ চলাচলের জন্য দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ লিটার তেলের প্রয়োজন হয়।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম বলেন, ‘আমাদের কাছে যে ডিজেল মজুত আছে, তা দিয়ে মঙ্গলবার ৫টি উপজেলার বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করছে। কিন্তু নতুন করে জ্বালানি না পেলে বুধবার থেকে উপজেলাগুলোর সাথে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও কোথাও থেকে ডিজেল পাচ্ছি না। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি।’
 
এ বিষয়ে জানতে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং জ্বালানি তেল ভিজিল্যান্স টিমের জেলা আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনকে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews