1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৬ বসতঘর, মাদকসেবীকে গণপিটুনি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৬ বসতঘর, মাদকসেবীকে গণপিটুনি

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির রাজাপুরে আগুনে ছয়টি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে অগ্নিকাণ্ডের সন্দেহে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আহসান কবিরের ছেলে বাপ্পি হাওলাদারকে (৩০) গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে- বাপ্পি মাদকাসক্ত।

আগুনে সাবেক ইউপি সদস্য মো. আহসান কবির, রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী মো. আতিকুর রহমান ফারুক, প্রয়াত আলম হাওলাদার ও তার ভাই টিপু হাওলাদার, জেসমিন বেগম এবং কামরুজ্জামান শিমুলের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, আহসান কবিরের মেঝ ছেলে বাপ্পি একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি ঘরে ভাঙচুর করতেন। বেশ কয়েকবার তাকে রিহ্যাব ও জেলহাজতে পাঠাতে বাধ্য হয় পরিবার।

মা নেহার কবিরের অনুরোধে কয়েক মাস আগে বাপ্পিকে জেল থেকে ছাড়িয়ে আনা হয়। শুক্রবার বিকেলে বাপ্পি মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দেন। এতে তাদের বসতঘর-সহ ছয়টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর করে আগুন নিয়ন্ত্রণে  আনে। তবে এর আগেই ৬টি বসতঘর-সহ ঘরের মালামাল অব আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান ফারুক ও দুবাই প্রবাসী শামিমের স্ত্রী নিলা বেগম জানান, বাপ্পি মাদকের টাকার জন্য নিজেদের ঘরে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে আমাদের ৬টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

তবে অভিযুক্ত বাপ্পির বাবা আহসান কবির এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। তবে কারো কাছ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews