1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে চুরি হওয়া বিটুমিন পিরোজপুর থেকে উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে চুরি হওয়া বিটুমিন পিরোজপুর থেকে উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরের জিয়ানগরে অভিযান চালিয়ে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিটুমিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এ সময় জিয়ানগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘মেসার্স পলাশ এন্টারপ্রাইজ’-এর ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করা হয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, ঝালকাঠি জেলা সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শ্যাডো কনস্ট্রাকশন’-এর মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন কিনেন। পরে ২ মার্চ ঝালকাঠি থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল বহনকারী একটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিয়ানগরে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করা হয়।
 
 
তিনি আরও জানান, উদ্ধার হওয়া বিটুমিনের বৈধ কোনো কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি শাকিল মাহমুদ পলাশ হাওলাদার।
 
অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেল বিটুমিনের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। বাকি ২৫ ব্যারেল কীভাবে তার গুদামে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
 
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews