1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ডাইসু উল্টে প্রাণ গেল হেলপারের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে ডাইসু উল্টে প্রাণ গেল হেলপারের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির নলছিটিতে একটি ট্রলি (ডাইসু) উল্টে চালকের সহযোগী (হেলপার) সালাহউদ্দিন(১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১ টার দিকে কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে । নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোর সালাউদ্দিন পৌর শহরের গৌরিপাশা এলাকার আফতার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাইসুটি উল্টে যায়।এ সময় হেলপার সালাউদ্দিন নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, বর্তমানে সালাউদ্দিনের মরাদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews