1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

ঝালকাঠিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নতুন জনশুমারি অনুযায়ী ঝালকাঠি জেলায় মোট জনসংখ্যা ছয় লাখ ৬১ হাজার ১৬১ জন। এদের মধ্যে পুরুষ তিন লাখ ১৬ হাজার ৫২১জন। আর নারী তিন লাখ ৪৪ হাজার ৪২৪ জন। অর্থাৎ জেলায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ২৭ হাজার ৯০৩ জন।

জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন রয়েছেন ২০৩ জন। এদের মধ্যে নারী ১০৫ জন এবং পুরুষ ৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৪০ জন রয়েছেন।

ঝালকাঠি জেলা পরিসংখ্যা কার্যালয়ের পরিসংখ্যান সহকারী গাজী আবুল বাশার এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্র জানায়, ঝালকাঠি জেলায় বসতি সংখ্যা রয়েছে এক লাখ ৬২ হাজার ৪০৩টি। ৭৫৮.০৬ বর্গ কিলোমিটার আয়তনবিশিষ্ট এ জেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ৯৩৫ জন।

জেলায় ইসলাম ধর্মের ৯০.৬৬, হিন্দু ধর্মাবলম্বী ৯.২৮, খ্রিস্টান ধর্মের ০.০২ এবং অন্যান্য ধর্মের ০.০৪ শতাংশ অনুসারী রয়েছেন। পরিসংখ্যান সহকারী গাজী আবুল বাশার জানান, ১৫-২১ জুন পর্যন্ত সাতদিন দ্বারে দ্বারে গিয়ে তথ্য সংগ্রহকারীরা তথ্যানুসন্ধান করে তালিকাভুক্ত করেছেন।

তালিকা থেকে যাতে কেউ বাদ না পড়েন সেজন্য আরও দুদিন বাড়তি সময় নিয়ে মাইকিং, ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে জনসাধারণকে অবহিত করা হয়েছে। মোট ৯ দিন এ জনশুমারি কাজ পরিচালনা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews