1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুয়াকাটায় পিকনিকে যাওয়ার সময় ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নিহত আসাদুজ্জামান আসাদ (৬৫) যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।

আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, আমরা যশোর বেনাপোল থেকে পিকনিকের জন্য কুয়াকাটা যাচ্ছিলাম। পথে যাত্রাবিরতি দিলে ওয়াশরুমে যাওয়ার জন্য সবাই গাড়ি থেকে নামে। পরে সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী উঠেনি। খোঁজাখুজি করার পর তার লাশ রাস্তার ওপর দেখতে পাই।

স্থানীয়রা জানান, ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হয়তো কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews