1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টাকা না দিলে আসামি করা হচ্ছে: সারজিস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

টাকা না দিলে আসামি করা হচ্ছে: সারজিস

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকার পতনের আন্দোলনে প্রাণহানির ঘটনায় যেসব মামলা হচ্ছে, তাকে ‘খেলা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, টাকা না দিলে আসামি করা হচ্ছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, এখানে এসেও অভিযোগ পেয়েছি, ‘মামলা-মামলা খেলা’ চলছে। টাকার বিনিময়ে মামলায় নাম দেয়া হয় এবং টাকা দিলে মামলা থেকে নাম কাটা হয়। সব জায়গায় টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। এজন্যই কি এত ছাত্র-জনতা প্রাণ দিয়েছিল? এসব চলবে না, আর করতে দেওয়া হবে না।

দেশে এখন থেকে যা কিছু হবে, তা ছাত্র-জনতার ‘রায়ে’ হবে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা কোনো পরিবারতন্ত্রের রায়ে কিছু হবে না।

সারজিস বলেন, রাষ্ট্র সংস্কার ঘর থেকে শুরু হয়ে জেলায় পৌঁছাবে, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে রাষ্ট্রে ছড়িয়ে যাবে। আর তখনই আমরা যেমন দেশ নিয়ে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে রংপুর বিভাগের ৮ জেলার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রণক্ষেত্রে পরিণত হলেও তারা পিছপা হননি। তাদের এই ত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে।

সভায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক আবু সাঈদ মিলন, জেলার সমন্বয়ক ইমরান আহমেদ,

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকিব মাসুদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews