1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঠাকুরগাঁওয়ে ৩১ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঠাকুরগাঁওয়ে ৩১ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

ঠাকুরগাঁও প্রতিনিধি // ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১টি পরিবারের অন্তত ৭২টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে রুহিয়া থানা এলাকার আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা আটোয়ারির ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে এই কর্মকর্তা জানান ধারণা করা হচ্ছে, কয়েল বা গোয়াল ঘরের ভূতি (গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন ধোয়া) থেকে এমন ঘটনা ঘটতে পারে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের শোবার ঘর, গোয়াল ঘর, খড়ের ঘর ও রান্না ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনি এবং উদ্ধার কাজ করি। আগুন নিয়ন্ত্রণে আমাদের একটি ইউনিট কাজ করে বলে তিনি জানান৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews