1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডাক্তারের সীল-স্বাক্ষর জাল, থানায় জিডি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

ডাক্তারের সীল-স্বাক্ষর জাল, থানায় জিডি

  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৩৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া আক্তারের প্যাডে স্বাক্ষর ও সীল জাল করে বয়স নির্ধারণের সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ডাঃ সোনিয়া আক্তার বাদী হয়ে সরকারি হাসপাতাল সম্মুখের অভিযুক্ত ফরাজী ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

ডায়েরী ও লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, সম্প্রতি ডাঃ সোনিয়া নিজ চেম্বারের রোগীর আল্ট্রাসনোগ্রাম করার জন্য ফরাজী ডায়াগনস্টিক সেন্টারে যান। আল্ট্রাসনোগ্রাম মেশিনের পাশে রাখা রোগীর রিপোর্ট মনে করে একটি খাম খুলেন। খামের ভিতর তার প্রেসক্রিপশন প্যাডে তিনটি ভিন্ন ভিন্ন বয়স নির্ধরনী সার্টিফিকেট দেখতে পান। যে সার্টিফিকেট ও স্বাক্ষর একটিও তার হাতের লেখা নয়।

এব্যাপারে অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিসিয়ান মোঃ জাকির হোসেন সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে মালিক নূর নবী বলেন, যেহেতু আমি মালিক, তাই দায় এড়াতে পারি না। তবে আমি কিছুই জানিনা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারওয়ার হোসেন খান জানান, এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews