1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডিবি কার্যালয়ে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ডিবি কার্যালয়ে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না

  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

এ সময় তিনি বলেন, ডিবি কার্যালয়ের কলঙ্কিত অধ্যায় শেষ করে পরিষ্কার ও পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায়বিচার পাবে। থাকবে না কোনো ভাতের হোটেলও।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার, উপ-কমিশনার ও ডিসি মিডিয়া।

রেজাউল করিম মল্লিক বলেন, কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটির সময় কাটানোর জায়গা হবে না ডিবি অফিস। থাকবে না ভাতের হোটেল। আসামী যেই হোক তিনি ন্যায়বিচার পাবেন। গ্রেপ্তার আসামীদের নির্যাতন করা হবে না।

তিনি আরও বলেন, ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, আমাদের শুধু যেন অপরাধীরাই ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ততদিন ন্যায়নিষ্ঠ, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।

মল্লিক বলেন, যারা অসহায়-ভুক্তভোগী তাদের কথা শুনবো। তাদের কিভাবে আইনগত সহায়তা করা যায় সেটাই দেখবো। ডিবিকে মানুষের আস্থা ও ভালবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসার স্থান।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ডিবি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews