1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডিমের বাজারে র‌্যাবের অভিযান, ২৭ প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডিমের বাজারে র‌্যাবের অভিযান, ২৭ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে অভিযান চালিয়ে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে র‌্যাব-১০ এই আদালত পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সাইফুর রহমান বলেন, অভিযানে দেখা যায়, এসব আড়তের ব্যবসায়ীরা রশিদ ছাড়া ডিম কেনাবেচা করছেন। এ অভিযোগে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশে অধিক মূল্যে ডিম বিক্রি করছিলেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, রাজধানীর কাপ্তান বাজার হচ্ছে ডিমের অন্যতম একটি আড়ত। এখান থেকে ডিমের সাপ্লাই নিয়ন্ত্রণ করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের এজেন্সি থেকে এ কাপ্তান বাজারে ডিম আসে। পাইকারি ব্যবসায়ী ডিম কেনেন ও পরে তারা বিক্রি করেন। তবে এ ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার কাছে পাকা রশিদ থাকতে হবে। সেখানে কত টাকা দরে ডিম কিনে এনেছেন এবং কত টাকা দরে বিক্রি করছেন তা পাকা রশিদে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

ডিমের বাজারে র‌্যাবের অভিযান । ছবি: প্রতিনিধি

তিনি বলেন, দুঃখের বিষয় এখানে কোথায় কোনো পাকা রশিদ আমরা পাইনি। রশিদে শুধু ডিমের সংখ্যা লেখা আছে কিন্তু টাকার কথা উল্লেখ নেই। এছাড়া এখানকার পাইকারি ব্যবসায়ীরা যে দামে ডিম বিক্রি করছেন সেই টাকাও লেখা নেই।

 

এ অভিযোগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা এসব বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন। যারা অন্যায়ভাবে ব্যবসা করছেন, তাদের জরিমানার আওতায় আনা হবে। এ ক্ষেত্রে তাদের দুই লাখ, এক লাখ, পঞ্চাশ হাজার ও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা ডিম কিনে আনবেন এবং বিক্রি করবেন তাদের উভয়েরও পাকা রশিদ থাকতে হবে। অন্যথায় তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews