1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫১২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫১২

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ১৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১০০ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২০১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে)। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ১৩ ও ৭৫ জন ভর্তি হন। খুলনা বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন, সিলেট বিভাগে একজন ভর্তি হন। চট্টগ্রাম বিভাগে ৭৫ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রোগী ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের ও একজন রাজশাহী বিভাগের।

চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। সেখানে মোট আক্রান্ত ৩ হাজার ১৭৩ জন। বরিশাল বিভাগে ৩ হাজার ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৪৪০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১ হাজার ৮০৭ জন, খুলনা বিভাগে ১ হাজার ৮৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

চলতি জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে। এ মাসে এখন পর্যন্ত ৮ হাজার ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুনে ২ হাজার ৯০৭ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, মার্চে ৩৫৩ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, জানুয়ারিতে ১ হাজার ৮১ জন রোগী শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews