1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭ জনের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭ জনের

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১৬ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৯৪ জন রয়েছেন। খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ৩৪৯ জন। বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৬ হাজার ৯১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৭১ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও ডেঙ্গুর বিস্তার দেখা যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews