1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকার ৯ স্থানের বাতাসের মান আজ ‘ঝুঁকিপূর্ণ’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

ঢাকার ৯ স্থানের বাতাসের মান আজ ‘ঝুঁকিপূর্ণ’

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এদিকে আইকিউ এয়ারের সূচকে বায়ুর মান ৩০০ এর বেশি হলে সেটাকে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থা বলা হয়। এর অর্থ, এ বায়ু মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর গোড়ানে বায়ুর মান ছিল ১২২০। এছাড়াও ঢাকার ৯টি স্থানে বায়ুর মান ৩০০ পার হয়ে গেছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে গোড়ান ছাড়া আর যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দুষিত, সেগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং–২ (৬৭১), ঢাকার মার্কিন দূতাবাস (৪২৪), শান্তা ফোরাম (৪১৬), গুলশান লেক পার্ক (৪০৭), পশ্চিম নাখালপাড়া রোড (৪০৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৩৫৮), কল্যাণপুর (৩৩৬) ও মহাখালীর আইসিডিডিআরবি (৩১৬)। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে মান ১৩৭, রাজশাহী ১৯৭ ও খুলনা ১৮০।

যদি কোনো এলাকায় দূষণের মান পরপর তিন দিন ৩০০-এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, বিশেষ করে যাঁদের শরীরে কোনো ধরনের সমস্যা আছে বা রোগে ভুগছেন, তাঁদের জন্য মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত নয়। এ অবস্থায় কয়েক ঘণ্টা কেউ মাস্ক ছাড়া থাকলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা আছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৪৮ গুণ বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews