1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তারেক রহমানকে নিয়ে কটূক্তি, পার্বতীপুরে এক ব্যক্তি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

তারেক রহমানকে নিয়ে কটূক্তি, পার্বতীপুরে এক ব্যক্তি গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, অভিযুক্ত গোলাম মোস্তফা ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতারা পুলিশকে জানান।

পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিওর সামনে থেকে গোলাম মোস্তফা গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ বুধবার পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ২–৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা পরস্পরের সঙ্গে যোগসাজসে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা ও বিদ্বেষমূলক তথ্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার সাংবাদিকদের বলেন, ‘গোলাম মোস্তফা ফেসবুকে চরম কটূক্তিপূর্ণ ও মিথ্যা পোস্ট দিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান ও দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কর্মকাণ্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews