1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তিন কৃষ্ণাঙ্গকে হত্যা করে শ্বেতাঙ্গ বন্দুকধারীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

তিন কৃষ্ণাঙ্গকে হত্যা করে শ্বেতাঙ্গ বন্দুকধারীর আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // মার্কিন যুক্তরাষ্ট্রে তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছেন শ্বেতাঙ্গ এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। শনিবার (২৬ আগস্ট) দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলেতে এ ঘটনা ঘটে।

শেরিফ টিকে ওয়াটারস বলেছেন, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তার হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন।

ওই শেরিফ আরও বলেন, বন্দুকধারীর লক্ষ্য ছিলেন কৃষ্ণাঙ্গরা। এটা খুব স্পষ্ট, তাদেরই তিনি গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

টিকে ওয়াটারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। কৃষ্ণাঙ্গদের প্রতি তার বিদ্বেষ ছিল। ঘৃণা থেকেই বন্দুকধারী এ রকম হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

জ্যাকসনভিলেতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) বিশেষ এজেন্ট ঘৃণ্য অপরাধ হিসেবে এই গুলির ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews