1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তিন দিন বন্ধের পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তিন দিন বন্ধের পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

 

এর আগে নির্বাচনী নিরাপত্তার কারণে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দু-দেশের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এ সময়ে শুধুমাত্র অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।

 

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ ছিল। নির্ধারিত সময় শেষে আজ বৃহস্পতিবার সকাল থেকেই যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

 

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘তিন দিনের বন্ধের পর আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে। বন্ধের সময় যাতে পণ্যজট সৃষ্টি না হয়, সে জন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews