1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কর্তব্যরত অবস্থায় রাজশাহীর মোহনপুর থানায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মারা যাওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম আকবর আলী (৪৯)। তিনি মোহনপুর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। আকবর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে।

তার বাবার নাম মৃত জাবেদ আলী। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর এএসআই আকবর আলী ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিকেল ৩টার দিকে হঠাৎ করে অসুস্থবোধ করলে দ্রুত তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews