1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দাম না কমলে চলতি সপ্তাহে পেঁয়াজ আমদানি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

দাম না কমলে চলতি সপ্তাহে পেঁয়াজ আমদানি

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বাজারে এখন পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে পেঁয়াজের দাম আগামী দুই থেকে তিন দিনের মধ্যে না কমলে, ভারত থেকে আমদানি করা হবে বলে জানান মন্ত্রী।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আমরা মাঠ থেকে তথ্য পাচ্ছি যে, পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে। তবুও দাম বেশি। পেঁয়াজ আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে।

পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা হওয়াও কোনভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমরা বিষয়টা মনিটরিং করছি। আমাদের অফিসারদের মাঠ পর্যায়ে পাঠিয়েছি। তারা পর্যবেক্ষণ করে দেখেছে, কৃষকদের ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়াবে- এমন আশায় তারা অনেকেই মজুদ করে রেখে দিচ্ছেন। এতে দাম বৃদ্ধি পাচ্ছে।

 

মন্ত্রী বলেন, বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কিছু অসাধু আড়ৎদারের কারণে গুদামে অনেক পেঁয়াজ পঁচে গেছে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক । ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, আমাদের মোট ভূখণ্ডের মোট ৬০ ভাগ জমি আবাদ করা হয়। আবার একই জমিতে একাধিক ফসল হচ্ছে। আমাদের দেশের মোট জনসংখ্যার সঙ্গে প্রতিবছর প্রায় ২০ থেকে ২৪ লাখ মানুষ নতুন করে যোগ হচ্ছে। আমরা দানাদার খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ থাকলেও প্রতিবছর ক্রমবর্ধমান এই জনসংখ্যার কারণেই বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews