1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৬

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে
দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরে আম বোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ি বাজার এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও নাবিল পরিবহন বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান । এ সময় আহত হন ২৮ জন। তাদের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ চারজনকেদিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, ট্রাকের সঙ্গে নাবিল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ ছয়জন নিহত হয়েছেন। রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews